রুমি
রুমি, বছর চল্লিশের একজন গোয়েন্দা-পুলিশ, যখন এক ভয়ানক দুর্ঘটনায় নিজের দৃষ্টিশক্তি হারায়, তার রাতগুলো জুড়ে থাকে অদ্ভুত সব দুঃস্বপ্ন, যেখানে তার সাথে প্রতিনিয়ত দেখা হতে থাকে অচেনা মানুষজনের। রুমির এক দুঃস্বপ্ন যখন বাস্তবে পরিণত হয়, তখন সে পেতে থাকে বিভিন্ন সূত্র, যা তাকে জানান দেয় এক অজানা ভবিষ্যতের।
