অথৈ
ভিনসুরা গ্রামের দলিত চিকিৎসক, ডাঃ অথৈ লোধা, সমাজের বিপক্ষে গিয়ে বিয়ে করে দিয়ামনাকে। কিন্তু, অথৈয়ের সাফল্যের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তার ঈর্ষাকাতর বাল্যবন্ধু গোগো। সন্দেহ আর বিশ্বাসঘাতকতার ফাঁদে ধীরে ধীরে ভেঙে পড়ে অথৈয়ের দাম্পত্য — ভালোবাসা রূপ নেয় এক মর্মস্পর্শী পরিণতিতে।
